দেবহাটায় ৮২ হাজার টাকার বিদেশি মদ জব্দ

আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২২:২৯
 
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮২ হাজার পাঁচশ' টাকা মূল্যের ৫৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে। রবিবার সকালে উপজেলার উত্তর হাড়দ্দা কারিগর পাড়া এলাকা থেকে ওই মদ জব্দ করা হয়। এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
 
বিজিবি জানায়, দেবহাটা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবি ব্যাটেলিয়নের শাখরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুর বারিক খান-এর নেতৃত্বে একটি টহল দল সকালে উপজেলার উত্তর হাড়দ্দা কারিগর পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮২ হাজার পাঁচশ' টাকা মূল্যের ৫৫ বোতল মদ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসমূহ ১৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়।
 
বিজিবি ১৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. আব্দুল্লাহ আল মামুন এ ঘটনা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্য সমূহ পরবর্তী যৌথ পর্ষদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হবে।
 
ইত্তেফাক/জামান