নবীনগরে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০২:২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি, স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশী ফলের গাছ লাগাই’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। নবীনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেলায় ২১ টি স্টল বিভিন্ন রকমের ফুল, ফল ও বৃক্ষের চারা রয়েছে।

জাঁকজমকপূর্ণ এই মেলার উদ্বোধন করেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আহম্মেদ, ডাঃ সায়েমুল হুদা, মুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার, জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা নুরুন্নাহার বেগম প্রমুখ।

ইত্তেফাক/নূহু