নাটোরের গুরুদাসপুরে আবুল কাশেম (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টারদিকে উপজেলার বিন্যাবাড়ি ভাঙ্গা মসজিদ এলাকার সড়কের ওপর থেকে নিহতের ক্ষত-বিক্ষতলাশ উদ্ধার করে পুলিশ। নিহত কাশেম পৌর সদরের নারায়নপুর গ্রামের মৃত গোলক সরকারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
নিহতের বড় ছেলে আয়ুব আলী বলেন, তার বাবা একজন রাজমিস্ত্রি। বয়স হওয়ায় আশপাশে ছোট ছোট সংস্কার কাজ করতেন। রবিবার সকালে কর্মকার পাড়ার মিন্টু বাড়িতে কাজ করতে গিয়ে আর ফিসে আসেননি। তাদের সাথে কারো শত্রুতা নেই। এ ঘটনায় কাউকে সন্দেহও করতে পারছেন না তারা।
পুলিশ জানায়, স্থানীয়রা সড়কের ওপর ওই শ্রমিকের ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা মো. তারেকুর রহমান বলেন, নিহত শ্রমিক আবুল কাশেমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাতের চিহৃ রয়েছে।
ইত্তেফাক/এমআর
