জন্মাষ্টমীর শোভাযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৪:৫৯
 
জন্মাষ্টমীর শোভাযাত্রায় আসার পথে সড়ক দুর্ঘটনায় বেনেতা বিশ্বাস (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় ১৪জন আহত হন। আজ সোমবার বেলা ১২টার দিকে নড়াইল-যশোর সড়কের দূর্বাজুড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেনেতা বিশ্বাস জেলার সদর উপজেলার আগদিয়ার চরের নিরোধ বিশ্বাসের স্ত্রী।
 
আহতদের মধ্যে সবিতা (৩৫), লতা রায় (৪০), পান্না (২৫), কনিকা (৩০), ছন্দা (২২), সুনিতা গুপ্ত (৩৫), চন্দনা (২৩), বিউটি মল্লিক (৩৫), লিটনকে (২৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 
 
নড়াইল সদর থানার এসআই মো. অহিদুর রহমান জানান, জন্মাষ্টমীর শোভাযাত্রায় যোগদানের জন্য সদর উপজেলার তুলারামপুর থেকে একটি নছিমনে করে হিন্দু পূর্ণ্যার্থীবাহী নড়াইলের রূপগঞ্জের রামকৃষ্ণ আশ্রমে আসছিল। দূর্বাজুড়ি নামক স্থানে পৌঁছলে নড়াইলের কালিয়া থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস নছিমনটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় একজন মারা যান। 
 
তিনি জানান, ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন।
 
ইত্তেফাক/কেকে