হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত ও আরও ২ জন আহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, সিলেটমুখী ইট বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটমুখী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ৪ জন মাইক্রোবাস আরোহী আহত হন। তাদেরকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের বাচ্চু মিয়া ও আশিক মিয়া মারা গেছেন।
ইত্তেফাক/এমআই
