সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে বিএনপি-জামায়াতের তিন নেতাকর্মীসহ ৬৮ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২৯ জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ১০ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৫ ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/এমআই
