ভোলায় ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৬:৩২
ভোলা সদর উপজেলার ইলিশা থেকে তিন হাজার ৪০০ পিস ইয়াবাসহ এমদাদুল হক (৩৮) নামে এক মাদক যুবককে আটক করেছে পুলিশ। 
 
সোমবার দুপুর আড়াইটার দিকে ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়। এমদাদুল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মনসুর আলীর ছেলে। 
 
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি শপিং ব্যাগে থাকা অবস্থায় তিন হাজার ৪০০ পিস ইয়াবাসহ  এমদাদুল হককে আটক করা হয়।
 
ইত্তেফাক/ইউবি