খুলনায় আব্দুর রহিম (৩০) নামে এক যুবলীগ নেতাকে বন্দুক ও দুটি গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল ৮টার দিকে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। আব্দর রহিম দিঘলিয়া উপজেলা যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে আব্দুর রহিমের বাড়িতে তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় চারটি মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
