পাজেরো জিপ নদীতে, প্রাণে বাঁচল ৪ আরোহী

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৮:৪৬
পাটুরিয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ল্যান্ডক্রজার পাজেরো জিপের ৪ আরোহী। সোমবার দুপুরে ফেরি পারের জন্য আসা একটি অত্যাধুনিক জিপ ৩নং ফেরি থেকে নদীতে পড়ে যায়। 
 
চালক আসাদুজ্জামান জানান, ফেরি পারের উদ্দেশ্যে জিপটি ৩নং পন্টুনে পার্কিং অবস্থায় ছিল। এ সময় পন্টুনে একটি ফেরি ভিড়ে। ফেরির ধাক্কায় পন্টুনে সৃষ্ট ঝাঁকুনিতে জিপটি পিছন দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়। জিপের চালক ও আরোহীরা নিচে নেমে থাকায় তারা প্রাণে রক্ষা পান। 
 
পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ আমিনুল ইসলাম জানান, অসতর্ক অবস্থায় পার্কিং করে রাখা জিপটি পন্টুনের ঝাঁকুনিতে নদীতে পড়ে যায়। এত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিআইডব্লিউটিসির রেকারের সাহায্যে জিপটি উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি