বন্যার পানিতে সাঁতার কাটতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২০:৫০
নীলফামারীর সৈয়দপুরে নদীর বাঁধ ভেঙে প্রবেশ করা পানিতে সাঁতার কাটতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় খড়খড়িয়া নদীর পশ্চিম পাটোয়ারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, চারদিনের টানা বর্ষণে ওই এলাকায় খড়খড়িয়া নদীর প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙে যায়। প্রবল স্রোতে নদীর পানি শহর অভিমুখে প্রবেশ করে। বাঁধের ভাঙা অংশে সিরাজুল ইসলাম রতন (১৮) ও আরিফ (১৪) সাঁতার কাটতে নামে। কিন্ত প্রবল স্রোতে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অনেক খোঁজাখুঁজির পর রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ভেঙে যাওয়া বাঁধের ১০০ মিটার দূর থেকে ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। 
 
সিরাজুল শহরের হাতিখানা লায়ন্স স্কুল এলাকার মৃত. জয়নাল আবেদীনের ছেলে এবং আরিফ শহরের কাজীপাড়া এলাকার আব্দুল হামিদের পুত্র।
 
সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি