কালীগঙ্গা নদীর তীব্র স্রোতে ভেঙে গেছে সাটুরিয়া উপজেলার পশ্চিম চরতিল্লী গ্রামের দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ।
সোমবার ভোরে সাতশত মিটার বাঁধের কিছু অংশ ভেঙে গেলে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। বাঁধটি মেরামতে স্থানীয়দের উদ্যোগে ভাঙা অংশে ফেলা হচ্ছে বালির বস্তা।
তিল্লী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. সেলিম মিয়া জানান, আট মাস আগে পশ্চিম চরতিল্লী গ্রামে কালীগঙ্গা নদীর ভাঙন রক্ষায় জিও ব্যাগ দিয়ে সাতশত মিটার এলাকায় তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। সেই সময় স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বাঁধের উদ্বোধন করেন। সোমবার ভোরে বাঁধের ১০০ মিটার ভেঙে এলাকায় পানি ঢুকে পড়েছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
