জাতীয় শোক দিবসে আদ-দ্বীন হাসপাতালের ৮টি শাখায় ফ্রি চিকিৎসা দেওয়া হবে।
যেসব এলাকায় আদ-দ্বীনের হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে সেগুলো হলো, মগবাজার, পোস্তগোলা, বসুন্ধরা, খুলনা আকিজ, যশোর আদ-দ্বীন ছকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। খুলনা ও যশোরে চোখের ছানির অপারেশনও করা হবে বিনামূল্যে।
এসব হাসপাতালের বহির্বিভাগে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার উপ-পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদ বার্ষিকীতে আমরা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে এ ফ্রি চিকিৎসা সেবা। এছাড়া আদ-দ্বীনের প্রতিটি মেডিকেল কলেজে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/নূহু
