জলঢাকায় জন্মাষ্টমী পালিত

আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২৩:৫০

নীলফামারীর জলঢাকায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে হিন্দু মহাজোট জলঢাকা উপজেলা শাখা। সোমবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়। পৌর কমিশনার বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, নীলফামারী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু দীপেন্দ্র নাথ সরকার, সাবেক মেয়র ইলিয়াছ হোসেন বাবলু।

আরও উপস্হিত ছিলেন বাবু অনিল চন্দ্র রায়(কাষ্টম), অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, অধ্যাপক হেরম্ব কুমার রায়, প্রভাষক লিটন কর্মকার, বাবু রতন কুমার রায়, সঞ্জয় রায়, বিকাশ রায় ও শিমুল চন্দ্র রায় প্রমুখ।

ইত্তেফাক/নূহু