কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে বিথি খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মোহনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিথি মোহনপুর গ্রামের কৃষক বারিক আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে শিশুটি খেলার এক পর্যায়ে সবার অলক্ষে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। শিশুটিকে ভাসতে দেখে তার মা। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাকিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গিয়েছিল।
ইত্তেফাক/নূহু
