আলাপন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:২৪

 

ইকবাল খন্দকার

প্রথম ব্যক্তি : একটা কথা শুনলাম।

দ্বিতীয় ব্যক্তি : একটা ক্যান, হাজারটা কথা শুনতে পারেন। কান আছে শুনবেন না?

প্রথম ব্যক্তি : কথাটা আপনের ব্যাপারে।

দ্বিতীয় ব্যক্তি :আমার ব্যাপারে!

প্রথম ব্যক্তি : হ।

দ্বিতীয় ব্যক্তি :কী কথা বলেন তো!

প্রথম ব্যক্তি : পয়লা বৈশাখে আপনে নাকি পান্তা ভাত খান না।

দ্বিতীয় ব্যক্তি :ও, এই কথা!

প্রথম ব্যক্তি : কথাটা কি সত্য?

দ্বিতীয় ব্যক্তি :শতভাগ সত্য।

প্রথম ব্যক্তি : তা ক্যান পান্তা খান না?

দ্বিতীয় ব্যক্তি :পাখির প্রতি সহমত পোষণ করতে গিয়া।

প্রথম ব্যক্তি : মানে?

দ্বিতীয় ব্যক্তি :কোনো এক কানাবগি কইছে ‘পান্তা আমি খাই না’। সেই কানাবগির প্রতি সহমত পোষণ করতে গিয়া আমিও পান্তা খাই না।