মাগুরায় সড়ক দুর্ঘটনায় রনি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় দীপ্ত নামে অপর একজন আহত হন। শনিবার দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের শেখপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি যশোর শহরের পালবাড়ী এলাকার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, যশোর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার শেখপাড়া নামক স্থানে ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে রনি ঘটনাস্থলেই নিহত হন। একই সময়ে আহত দীপ্তকে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, রনির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পারিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
