নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলি নামক স্থানে চাঁড়ালকাঁটা নদীতে গোসল করতে গিয়ে সুজন আলী (২২) নামে এক যুবক নিঁখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার সকাল ৮টার দিকে বাহাগিলি ইউনিয়নের কালুরঘাট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের হোসেন আলীর ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ১২ আগস্ট শনিবার বিকাল তিনটার দিকে মোটরসাইকেল যোগে সুজন তার দুই বন্ধু মিলে নদীতে গোসল করার জন্য মুশরুত পানিয়াল পুকুর বেলতলির ব্রিজের উপর থেকে এক সঙ্গে নদীতে ঝাঁপ দেয়। তার অপর দুই বন্ধু নদীর তীরে ফিরে আসলে সুজন নদীর ঘৃণায়মান স্রোতে নিখোঁজ হলে তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
