পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে এই দুর্ধর্ষ জঙ্গিকে শনাক্ত করে নিউমার্কেট থানা পুলিশর একটি টিম। নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ৩২ নম্বর রোডের বাসার একটি পেছনে শুক্রাবাদ ও পান্থপথ এলাকায় অভিযান চালায় সোমবার রাত পৌণে ৩টার দিকে। পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনারলের নিচ তলায় এসে পুলিশ জানতে পারে ওই হোটেলের ১৩ জন বর্ডার রয়েছে। ম্যানেজার জসিমের অনুমতি নিয়ে পুলিশ প্রতিটি কক্ষ তল্লাশি করে। ৩ তলায় ৩০১ নম্বর কক্ষে দরজায় নক করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে বলা হয়, ‘এখন অনেক রাত, কাল সকালে কথা হবে’। ওসি তখন দরজার পাশের জানালাটি খোলার অনুরোধ করেন। ভেতর থেকে জানালাটি খুললে ওসি বাইরের বিদ্যুতের সুইচ অন করে দেন। এতে ভেতরে দেখা যায়- একজন যুবক কালো রঙের ট্রলি ব্যাগ হাতে নিয়ে জানালার দিকে এগিয়ে আসছে। ওসি তখন বাইরে থেকে দরজা লক করে দেন। মুহূর্তের মধ্যে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
হোটেলের রেজিস্ট্রার বই ঘেঁটে ওসি জানতে পারেন, গত ১৩ আগস্ট খুলনা থেকে খাইরুল নামে ওই যুবক হোটেলে ওঠে। তবে রেজিস্ট্রার বইয়ের স্বাক্ষরের স্থানে সাইফুল ইসলাম নামে স্বাক্ষর করে।
ইত্তেফাক/এমআই
