ভাণ্ডারিয়ায় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৬:৩২
 
জেলার ভাণ্ডারিয়ায় মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
 
এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোক র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. কামরুজ্জামান তালুকদার প্রমুখ।
 
ইত্তেফাক/জামান