পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল জানান, দলীয় কোন কর্মসূচী না থাকলেও বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে বসেছিল। এসময় থানা পুলিশের একটি দল নেতাকর্মীদের বের করে দিতে চাইলে পুলিশের সাথে বাক-বিতণ্ডা হয়। এর এক পর্যায় পুলিশ বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে এক ছাত্রদলের কর্মীকে আটকের চেষ্টা করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন উপজেলা বিএনপি কার্যালয়ে থানা পুলিশের তালা ও গ্রেফতারের চেষ্টার তীব্র নিন্দা জানান।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, নিজেরাই তালাবদ্ধ করে নাটকের সৃষ্টি করেছে।
ইত্তেফাক/জামান
