সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যুর মধ্যে 'বন্দুকযুদ্ধ'

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৯:২০
 
সুন্দরবনে অপহৃত জেলে উদ্ধারে অভিযান চলাকালে বনদস্যু 'বড়ভাই' বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের ঘণ্টাব্যাপী 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বাগেরহাটের পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের হরিণটানা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
 
এসময় দস্যুদের একটি আস্তানা ভেঙে দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে ১টি ট্রলার, ৯ রাউন্ড তাজা গুলি এবং দস্যুদের জিম্মিদসা থেকে অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. ফরিদুজ্জামান খান বন্দুকযুদ্ধ, উদ্ধার ও অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান