বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২০:২২
 
দিনাজপুরের পার্বতীপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে আতাবুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে সাগর সিনেমা তিলাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে এঘটনা ঘটে। আতাবুর মাছ ধরার জন্য নদীতে জাল ফেলার সময় পড়ে গেলে নিজের জালে জড়িয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি পৌর এলাকার নামাপাড়া মহল্লায়।
 
ইত্তেফাক/জামান