ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২১:৪৯
 
ঠাকুরগাঁও শুক নদীতে গোসল করতে গিয়ে রানা (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজের পাঁচ ঘণ্টা পরে মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
 
মঙ্গলবার দুপুর দেড়টায় শহরের শুক নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রায় পাঁচ ঘণ্টা পর স্থানীয় লোকজন ও ডুবুরিদের প্রচেষ্টায় লাশ উদ্ধার করা হয়।
 
জানাযায়, নিখোঁজ রানা (১৪) ঠাকুরগাঁও ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে খানকা শরীফ ইসলামপুর গ্রামের রমজান আলীর ছেলে।
 
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান ও ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান