নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় বক্তব্য রাখেন, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু, জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, জলঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক মোকলেছুর রহমান, জলঢাকা রাবেয়া চৌঃ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এ কে আজাদ ও যুবলীগ নেতা হারুন অর রশিদ রাসেল প্রমুখ।
জলঢাকায় শোক দিবসের অনুষ্ঠান শেষ করে এমপি গোলাম মোস্তফা কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের কালিকাপুর স্কুল এন্ড কলেজের বাউন্ডারি ওয়ালের ভিত্তিপ্রস্তর স্থ্যাপন করেন। এরপর তিনি জলঢাকা উপজেলার শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বন্যায় পানিবন্দি ১ হাজার ৮ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
অন্যদিকে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে এক আালোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, আওয়ামীলীগ সভাপতি এছরারুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা এনামুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ইত্তেফাক/নূহু
