ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক যুবতীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গিয়েছে। ধর্ষিতা যুবতী নিজে বাদী হয়ে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা গ্রামের মোক্তার হোসেনের নামে এ অভিযোগ করেছেন। মোক্তার হোসেন উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী সাব বাড়ীর কালা মিয়ার ছেলে।
অভিযোগে বলা হয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার মোক্তারের বিরুদ্ধে নবীনগর থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে মোক্তারের সঙ্গে তার রং নাম্বারে প্রেম হয় এবং গত সোমবার সকালে ওই যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে কাউতলী শ্মশান ঘাঠে নিয়ে আসে মোক্তার ও তার বন্ধু। পরে তাকে ফুসলিয়ে বাইশমৌজা মোক্তারের বাবার চায়ের দোকানে নিয়ে জোরর্পূবক ধর্ষণ করে। এসময় যুবতীর চিৎকারে এলাকাবাসী দোকানের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। তবে মোক্তার ও তার বন্ধু পালিয়ে যায়।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে যুবতীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
