মোহনগঞ্জ প্রেসক্লাবে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০০:৩৬

নেত্রকোনার মোহনগঞ্জ প্রেসক্লাব বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস পালন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার প্রেস ক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহনগঞ্জ প্রেসক্লাব সভাপতি এস. এম. সারোয়ার খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুত্তিযোদ্ধা এম. এ. গনি আকন্দ, সাধারণ সম্পাদক এম. এস. দোহা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, সাংবাদিক রনজিত সরকার, রিপন কুমার বণিক, হাফিজুর রহমান চয়ন, মোফাজ্জল হোসেন সবুজ, মোঃ মাসুদ রাণা, মোঃ আল মামুন তালুকদার প্রমুখ।

সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

ইত্তেফাক/নূহু