কুমিল্লায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৪:৩৬
 
কুমিল্লার হোমনায় সাপের কামড়ে মো. জয়নাল আবেদিন (৫০) নামের এক কৃষকের  মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. সুরুজ মিয়ার পুত্র।
 
নিহতের মেয়ে ইসয়াসমিন আক্তার জানায়, তার পিতা সকালে বাড়ির পাশে জমিতে গরুর ঘাস কাটতে যায়। ঘাস কাটার এক পর্যায়ে একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয়।  পরে বাবাকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মো. সরফরাজ খান বলেন,  হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এমআর