নান্দাইলে ট্রাক চাপায় দুই বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৬:৪৯
 
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের চামটা নামক এলাকায় ট্রাকের চাপায় তফাজ্জল হোসেন (৭০) ও সিরাজুল ইসলাম (৭০) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছেন।
 
নিহত পরিবারের লোকজন জানান, উপজেলার চামটা বাজারের একটি জামে মসজিদে তাবলিগ জামাতে আসেন কুতুবপুর গ্রামের মো. তফাজ্জল হোসেন। বুধবার সকালে তিনি পাশের আতকাপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে মো. সিরাজুল ইসলামকে নিয়ে বাড়ি থেকে বের হন স্থানীয় বাজারে চা খেতে।
 
প্রত্যক্ষদর্শী জানায়, ওই দুই বৃদ্ধ একে অপরের হাত ধরে সড়কের কিনারা দিয়ে হাট ছিলেন। এমন সময় একটি ট্রাক দ্রুতবেগে তাদের পিছন দিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে এলাকার লোকজন ছুটে আসলেও ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা মহাসড়কটি প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।
 
ইত্তেফাক/জামান