কিশোরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২১:১১
 
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের কুমারছড়া গ্রামে বুধবার বিকেলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
নিহতরা হল, আলম মিয়ার কন্যা মারিয়া (২) ও রুকমউদ্দিনের কন্যা জোনাকি (আড়াই বছর)। দুইজনেই বাড়ির পাশের পুকুর পাড়ে বসে খেলা করার সময় সকলের অজান্তে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের লাশ পানিতে ভেসে উঠে। নিকলী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিমউদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান