উপকূলীয় বন বিভাগের ব্যবস্থাপনায় চলতি অর্থবছরে ভোলা জেলায় ১০ লাখ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধন করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিঞ্চু বাংলাদেশ” গড়ার লক্ষে প্রতিটি উপজেলায় সবুজ বনায়ন কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকাল ৪টায় চরফ্যাশনে বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
উপমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে একযোগে মনপুরা উপজেলার ৪টি ইউনিয়নে বৃক্ষরোপন কার্যক্রম শুরু হয়। মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী। নিজ হাতে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কার্যক্রম শুরু করেন তিনি। এরপর স্কুলের সকল শিক্ষক গাছ লাগান। ছাত্র-ছাত্রীরাও গাছ লাগিয়ে সবুজ বনায়ন কাজে অংশগ্রহণ করেন।
এ সময় মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র বিশা¦স, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন, উপজেলা বন বিভাগ রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল, বিট অফিসার মোঃ শফিকুর রহমান, সহকারী শিক্ষক খালেদা বেগম, নরেশ চন্দ্র দাস পলাশসহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সহকারী শিক্ষকবৃন্দ, বনপ্রহরী ও স্কুলের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু
