ল্যাপটপ কিনে সাইকেল ও টিভি পেলেন ক্রেতা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:৫১

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

গত ২৮শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম। উক্ত এই মেলায় গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে লেনোভো প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে।

 মেলায় লেনোভোর প্রতিটি ল্যাপটপ এর সঙ্গেই ছিল সড়্র্যাচ্ কার্ড। যাতে উল্লেখ্য ছিল ওয়্যারলেস হেডফোন, পেনড্রাইভ, টি-শার্ট, টিভি ও বাইসাইকেল এর মতো আকর্ষণীয় পুরসড়ার। মেলার চতুর্থ দিন নিপু এবং জুবায়ের নামক দুই ভাগ্যবান বিজয়ী সড়্র্যাচ্ কার্ড ঘষে জিতে নেন যথাক্রমে স্পোর্টস্ বাইসাইকেল এবং টিভি। মেলায় উপস্থিত গ্লোবাল ব্র্যান্ডের ডিজিএম রেজাউল তুহিন, এজিএম জনাব খালেদ বিন আহমেদ এবং প্রডাক্ট ম্যানেজার তাসলিবুর সাহেদ পুরসড়ার তুলে দেন বিজয়ীদের হাতে।