মাগুরায় ভ্যানের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০৯:৫৩
 
মাগুরার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামে ইঞ্জিন চালিত ভ্যানের ধাক্কায়  সাকিব মুন্সি (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার  রাত ১০টার দিকে সে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরা যায়। নিহত সাকিব ওই গ্রামের ওহিদুল মুন্সীর ছেলে।
 
নিহতের পরিবারের সূত্র জানায়, মঙ্গলবার নিজ বাড়ির সামনে খেলতে খেলতে দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে ধাক্কা খায় সাকিব। এতে মাথা ও বুকে প্রচণ্ড আঘাত পায় শিশুটি। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে সাকিবকে দাফন করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর