১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ঢাকা, খুলনা, যশোর ও কুষ্টিয়া অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বহির্বিভাগে মোট ৫ হাজার ৪২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
একইসঙ্গে খুলনা ও যশোর হাসপাতালের মাধ্যমে ৪৩ জনের চোখের ছানী অপারেশন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ তারিকুল ইসলাম মুকুল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সেবা কার্যক্রমের আওতায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকায় ২ হাজার ৩২৫ জন, আদ্-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ হাসপাতাল, দক্ষিণ কেরানীগঞ্জে ৭১১ জন, আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল পোস্তগোলায় ১০৫ জন।
IMG0
যশোরে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল এবং আদ্-দ্বীন শিশু হাসাপাতালে ৮৭৮ জন, আদ্-দ্বীন হাসপাতাল কুষ্টিয়ায় ২০৮ জন, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনায় ৮১৫ জনকে বিনামূল্যে বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, মগবাজার, ঢাকা, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ, দক্ষিণ কেরানীগঞ্জ, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা ও আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ, যশোরে র্যালী, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইত্তেফাক/আনিসুর
