সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২২:০৫
 
ফেনীর সোনাগাজীতে বৃহস্পতিবার বিকেলে বাস ও মোটর সাইকেল সংঘর্ষে ৮ নম্বর আমিরাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বর (সদস্য) ও ইউনিয়ন যুবলীগের সভাপতি এনামুল হক (৩৫) নিহত হয়েছে।
 
পুলিশ জানায়, নিহত এনামুল হক সফরপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি আহাম্মদপুর থেকে সোনাগাজী যাওয়ার পথে সাতবাড়ীয়া এলাকায় যাত্রীবাহী বাসের সাথে তার মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
পুলিশ উক্ত যাত্রীবাহী বাসটি আটক করলেও চালক ও হেলপার দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানান। এ ঘটনায় সোনাগাজী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
 
ইত্তেফাক/জামান