নীলফামারীর জলঢাকায় তিন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত চারশ' পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নীলফামারী-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার খুটামার, মীরগঞ্জ ও শিমুলবাড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, চিড়া, গুড়সহ সর্বমোট নয় প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ করেন ওই এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান, খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাইয়েদ শামীম, শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির খাঁন হুকুম আলী, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, উপজেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক শাহিনুর রহমান, উপজেলা ওলামালীগের সাধারন সম্পাদক এন্দাদুল হক, যুবলীগ নেতা হারুন- অর রশিদ রাসেল, খালেকুজ্জামান রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা রতন বসাক ও সাবেক ছাত্রলীগ নেতা রায়হান প্রমুখ।
ইত্তেফাক/জামান
