সায়েদাবাদে বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২৩:৫৩

রাজধানী সায়েদাবাদে করাতিটোলা নামক স্থানে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ওয়ার্কশপ কর্চারীর মৃত হয়েছে। নিহতের নাম মোঃ তুষার (২৬)। তিনি ৫৫ নং করাতিটোলার আসলামউদ্দিনের সন্তান।

নিহত তুষারের চাচাতো ভাই অতুল জানান, আজ রাত সাড়ে ৮টায় উক্ত এলাকায় তার প্রেমিকার সঙ্গে ৩য় তলার ছাদে কথা বলছিল। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে ছাদের প্বাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টেজের বিদ্যুতের তারে হাত দেন তুষার। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এস. আই. বাচ্চু মিয়া।

ইত্তেফাক/নূহু