তাড়াশে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১২:২১
 
সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে  সিয়াম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়া দিঘী গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সাকুয়া দিঘী গ্রামে এ ঘটনা।
 
স্থানীয়রা জানান, সিয়ামের বাবার মাছ চাষের পুকুরে বন্যার পানি ঢুকে পড়ায় নেট-জালের বেড়া দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছিল। এ সময় সে বাবার কাছে এসে দাঁড়ালেেএকটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে  সিয়ামের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/এমআর