চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৪:২৮
 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম-মোহাম্মদ হাসান(১৯)। সে উপজেলার  সাতবাড়িয়া ইউনিয়নের হাছনদন্ডী গ্রামের এজাহার মিয়ার ছেলে।
 
স্থানীয় সূত্র জানায়, হাসান একজন নির্মাণ শ্রমিক হিসাবে পূর্ব হাছনদন্ডী এলাকায় নির্মাণাধীন একটি কমিউনিটি সেন্টারে  মেশিন দিয়ে রড কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এমআর