পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে শুক্রবার বন্যার পানিতে ডুবে এক শিশু মারা গেছে।
নিহত শিশু হলো ধানকুনিয়া গ্রামের মাসুদ করিমের মেয়ে মায়েশা খাতুন (১)। সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের বন্যার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান
