খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ হত্যা মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে নগরীর আকমানের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিঠু মোল্লা (৪০) ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে।
গ্রেফতারকৃত মিঠুর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, পাঁচ রাউন্ড পিস্তল ও পাঁচ রাউন্ড বন্দুকের গুলি এবং দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী মোস্তাক আহমেদ বলেন, গত ৩১ মে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের আকমানের মোড় এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে মিঠু মোল্লা গুলি করে হত্যা করেছে এমন প্রাথমিক তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অবশেষে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আকমানের মোড় এলাকা থেকে উক্ত অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/জামান
