জেলার ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেচারচর গ্রামের বাসিন্দা জাবেদ আলীর ছেলে আব্দুস ছালাম (৩০) এবং একই গ্রামের ইদ্দিস আলীর ছেলে সাহাজল (২৫) তাদের পাশের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিতে কাজ করছিল। হঠাৎ বৈদ্যেতিক তারে প্যাঁচিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি দ্বী ই আলম।
ইত্তেফাক/ইউবি
