মনপুরায় মুক্তিপণ দাবিতে এক জেলেকে অপহরণ

আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২২:৩৬
ভোলার মনপুরায় ইলিশ ধরা অবস্থায় শুক্রবার সন্ধ্যায় জলদস্যু বাহিনী  জাগলাচর  সংলগ্ন মেঘনা নদী থেকে এক জেলেকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। 
 
বিষয়টি ট্রলার মালিক ও  পরিবার সুত্রে নিশ্চিত করেছেন। অপহৃত জেলে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 
 
এ বিষয়ে মনপুরা থানা অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া জানান, জেলেকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন মেঘনায় অভিযান পরিচালনা করেছে। অপহৃত জেলে উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যহত থাকবে।
 
 
ইত্তেফাক/ইউবি