মনপুরার মেঘনা থেকে ১ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২৩:২৫

মনপুরার মেঘনা থেকে ১ জেলে মাঝিকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ১৮আগষ্ট শুক্রবার সন্ধা ৬টার সময় ইলিশ ধরা অবস্থায় জাগলাচর সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের ধরে নিয়ে যায় হাতিয়ার জলদস্যু বাহিনী। জলদস্যু বাহিনী ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে উক্ত জেলেকে ছাড়িয়ে নিতে। বিষয়টি ট্রলার মালিক ও পরিবার সুত্র নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়াকে অবহিত করা হয়েছে। অপহৃত জেলেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জেলেকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন মেঘনায় অভিযান পরিচালনা করছেন বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন। তিনি বলেন, অভিযান উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

কোরবানির ঈদেকে সামনে রেখে জলদস্যুরা আবারও মেঘনায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। জলদস্যুরা জেলেদের মারধর করে হামলা চালায়। জলদস্যুরা জেলেদের অপহৃত করায়  জেলেদের মাঝে আতংক বিরাজ করছে। মেঘনায় ইলিশ মাছ ধরতে জেলেরা সাহস পাচ্ছে না। জলদস্যুদের ভয়ে কেউ মুখ খুলতে রাজি নন।

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপহৃত মাঝিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী বলেন, হাতিয়ার জলদস্যু বাহিনী প্রায় জেলেদের ওপর হামলা চালায়। জেলেদের আটক করে মুক্তিপণ আদায় করে। আজকেও এক জেলেকে নিয়ে গেছে জলদস্যু বাহিনী। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের জন্য চেষ্ঠা করে যাচ্ছি।

ইত্তেফাক/নূহু