নীলফামারীর জলঢাকা উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজারহাটে এক সার্বজনীন দূর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, নীলফামারী ৩ আসনের এমপি জলঢাকা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। ভিত্তি প্রস্তর শেষে মন্দির কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, নীলফামারী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জলঢাকা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দীপেন্দ্র নাথ সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ রাসেদুল হক প্রধান, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এ.কে আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক (এক সময়ের নামি ক্রাম খেলোয়ার) এমদাদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন কাদের, পৌর সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, যুবলীগ নেতা হারুন অর রশিদ রাসেল, উক্ত মন্দিরের সভাপতি বিদেশী চন্দ্র রায় ও সম্পাদক বিজয় চন্দ্র রায় প্রমুখ।
শুক্রবার সন্ধ্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার খুটামারা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাইয়েদ শামীমের সভাপতিত্বে এক উঠান বৈঠকে মিলিত হন এমপি। এ সময় উক্ত বৈঠকে খুটামারা চার নং ওয়ার্ডের জনগণের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
ইত্তেফাক/নূহু
