নেত্রকোনায় ৭ মাদকসেবী আটক

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১১:০৪
 
নেত্রকোনার পূর্বধলায় মদ পান করে মাতলামী করা অবস্থায় সাত মাদকসেবীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, উপজেলার হোগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৫৪), সোহেল মিয়া (৩০) ,কাজিম উদ্দিন (৪০), রক্ষু মিয়া (২৮), লোকমান (২৮), লড়খড়ির চর গ্রামের শহিদ মিয়া (২৭) ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা গ্রামের লাক মিয়া (২৮)।
 
পূর্বধলা থানার অফিসার ইন চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, আটককৃতরা শুক্রবার সন্ধ্যার পর উপজেলার কালিহর গ্রামের একটি রাস্তায়  মদ্যপান করে মাতলামী করছিল। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
 
ইত্তেফাক/এমআর