বরিশালেরে বাবুগঞ্জে পানিতে পড়ে নাঈম ফরাজি নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর এলাকার বাদামতলা গ্রামের বাড়ির পাশের পুকুরে পড়ে শিশু নাঈমের মৃত্যু হয়। নিহত শিশু নাঈম ফরাজি বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুরের বাদাম তলা গ্রামের মো. সুমন ফরাজির ছেলে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত শুক্রবার সন্ধ্যায় বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় বাড়ির লোকজন শিশু নাঈমকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে পুকুর থেকে শিশু নাঈম ফরাজি লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/কেকে
