ঢাকা ক্লাবে জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১১:১০
 
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা ক্লাবে ১৫ই আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাবের নামাজ ঘরে কোরানখানি এবং এতিমদের খাবার পরিবেশন করা হয়। 
 
এছাড়াও বাদ আছর ক্লাবের মেইন লাউঞ্জে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিরা জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর স্মৃতিচারণ করেন। 
 
দোয়া মাহফিলে ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ রেজা, কার্যকরী পরিষদ সদস্য জনাব ওয়াকার আহমদ চৌধুরী, এইচ এম মুর্শেদ ও মো. রেজাউল করিমসহ ক্লাবের অন্যান্য সদস্য ও ক্লাব কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে