নীলফামারীর কিশোরগঞ্জে ত্রাণ বিতরণ

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৩:৩৩
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বন্যা দুর্গত চারটি গ্রামের ৫শত পরিবারের মধ্যে শুকনা খাবার, নগদ অর্থ ও খাবার স্যালাইল বিতরণ করা হয়েছে। শনিবার বাহাগিলি ইউনিয়নের মাহবুবিয়া দাখিল মাদ্রাসা, বাহাগিলি মডেল কলেজ, একরামিয়া দাখিল মাদ্রাসা, ও বাহাগিলি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া বন্যা কবলিত মানুষের মধ্যে এই ত্রাণ দেওয়া হয়। 
 
কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাফিউল করিম নাফা ও বাহাগিলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজন করে। 
 
বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- রংপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আব্দুর রশিদ জীবন, ধর্ম বিষয়ক সম্পাদক ছাদেকুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক, গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান সুজন, আসাদুজ্জামান চিলু, কিশোরগঞ্জ স্বেচ্ছাসেবকলীগ  সহসভাপতি গোলাম সারোয়ার মুকুল প্রমুখ।