বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জুঁই খাতুন(৫) নামে এক শিশুকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে। সে উপজেলার গুলিয়াকৃষ্ণপুর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। শুক্রবার রাতে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়াকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, শুক্রবার রাতে গুলিয়াকৃষ্ণপুর গ্রামের শামীম প্রামানিকের মেয়ে নুরানী খাতুন (২০) একই গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জুঁই ও ইজারুল ইসলামের মেয়ে কুলসুম খাতুন কে (৫) নাগর নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে পানিতে ডুবে জুঁইয়ের মৃত্যু হয়। স্থানীয়রা বুঝতে পেরে নদী থেকে কুলসুম খাতুন কে জীবিত উদ্ধার করলে ও জুঁইকে বাঁচাতে পারেনি।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতে লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে নিহতের চাচা জাহাঙ্গির আলম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এমআর
