সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭২

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৪:৫১
 
সাতক্ষীরায় সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৫২জন, কলারোয়া থানা ৪ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা একজন, আশাশুনি থানা ২ জন, দেবহাটা থানা ১ ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে